1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

মুন্সীগঞ্জে বেড়িবাদের মাটি কেটে বিক্রির অভিযোগ

মোঃ হোসাইন হাওলাদার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল পদ্মা পাড়ে চলছে বেড়িবাঁধের কাজ। সেখান থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছে, এই মাটি গুলো বাঁধের নিচে ফেলে দিলে বাঁধ শক্তিশালী থাকতো কিন্তু সেই মাটি বিক্রি করা হচ্ছে। যেটা দেখার কেউ নাই! জানাযায়, উপজেলার হাসাইল মাছ বাজারের পশ্চিম পার্শ্বে পদ্মা নদীতে বাঁধ নির্মাণের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বাঁধের কাজ এখনো চলমান। বেড়িবাঁধের জন্য একপাশে সিসি ব্লক নির্মাণ করা হচ্ছে এবং বাঁধ নির্মাণে সেইসব সিসি ব্লক বসানো হচ্ছে। ব্লক বসানোর জন্য যে মাটি গুলো কেটে সরানো হয়েছে সেই মাটি গুলো বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বেড়িবাঁধের কাজ পরিচালনার সংশ্লিষ্টদের সাথে কথা বলতে গেলে স্থানীয় সোহেল বেপারী নামের এক ব্যক্তি বলেন, আপনারা তাদেরকে কোনো প্রশ্ন করবেন না, যা জানার আমাকে জিজ্ঞেস করুন। গোরস্থানে ৫০০ গাড়ির মত মাটি দেয়া হয়েছে, গাড়ি প্রতি ১হাজার করে নেয়া হয়েছে। এই টাকা কে নিয়েছে? জানতে চাইলে তিনি সঠিক উত্তর দিতে পারেননি। এছাড়াও তিনি বলেন, আমার ভাই বিএনপি সভাপতি আপনারা যা পারেন করেন, ওসি আসবো বা*ল। মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম বলেন, মাটি বিক্রি করার সুযোগ নেই। আমি বিষয়টি জানতাম না, খোঁজ নিয়ে দেখতেছি। সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com