1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সেই বিচারপতি মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি হরমুজে সাবমেরিন ইন্টারনেট ক্যাবল নিয়ে সতর্ক বার্তা ইরানের মার্কিন নৌবাহিনীর সচিব বরখাস্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ নলডাঙ্গায় নশরৎপুরে অগ্নিকাণ্ডে ভূমিভূত বসতবাড়ি দিশেহারা কৃষক পরিবার লোডশেডিংয়ে বিপর্যস্ত বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স, অচল জেনারেটরে চরম ভোগান্তি—পরিদর্শনে প্রতিনিধি দল পটুয়াখালীতে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ করতে জেলা প্রশান এর মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে প্রেমের টানে ধর্মান্তর: চাঁদপুরে চাঞ্চল্য নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে ৪ খুনের রহস্য উদঘাটন: সম্পত্তির লোভে ভাগনে-ভগ্নিপতির নৃশংস পরিকল্পনায় খুন নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে ৪ খুনের রহস্য উদঘাটন: সম্পত্তির লোভে ভাগনে-ভগ্নিপতির নৃশংস পরিকল্পনায় খুন

মুন্সীগঞ্জে সিরাজদিখানে বিএনপি নেতার বিরুদ্ধে পরিবহন দখল চেষ্টার অভিযোগ

অহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য দেলোয়ার হোসেন ভুইয়া (৬৫) গং এর বিরুদ্ধে ঢাকা-বেতকা পরিবহন দখল চেষ্টার অভিযোগ উঠছে ঢাকা-বেতকা পরিবহন মালিকরা সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানাযায়, জেলা বিএনপি নেতা দেলোয়ার হোসেন ভুইয়া (৬৫), সিরাজদিখান উপজেলা যুবদল সদস্য আলী জিন্নাহ তুহিন (৩০), সাবেক প্রচার সম্পাদক বাহাদুর ভুইয়া সুমন (৩২), সিরাজদিখান উপজেল শ্রমিক দল সভাপতি নজরুল ইসলাম (৪০), কেয়াইন ইউনিয়ন শ্রমিক দল সভাপতি নবু হোসেন (৩৫), সাধারণ সম্পাদক রবিন (৩৫), বিএনপি নেতা তালেব (৫০)সহ ২৫/৩০জন মিলে সিরাজদিখান উপজেলার মালখানগর চৌরাস্তায় ঢাকা-বেতকা পরিবহনের বাস থামামিয়ে বাসের উপরে থাকা ঢাকা বেতকা পরিবহনের নামের উপর তাদের শঙ্খচিল নামের ব্যানার লাগিয়ে দেয়।

এসময় বাসের ড্রাইভার ও হেলপাররা নিষেধ করলে তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ হুমকি প্রদান করে।বাস মালিক সঙ্কর ভাওয়াল বলেন, আজ সকালে আমার গাড়িটি বেতকা থেকে ছেড়ে ঢাকা যাচ্ছিল। গাড়িটি সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকায় আশা মাত্রই বিএনপি নেতা দেলোয়ার ভূইয়ার লোকজন এসে গাড়ি থামিয়ে জোরপূর্বক তাদের ব্যানার লাগিয়ে দিয়ে গেছে।বাস মালিক আকবর মজুমদার, রবি, মানিক শেখ, শুদেব ভাওয়াল, খোরসেদ আলম, মনির হোসেন, রনি শেখ, আলম শেখ বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে আমাদের বাস গুলো ঢাকা-বতকা সড়কে চলাচল করে আসছিল। আজ সকালে বিএনপি নেতা দেলোয়ার ও তার লোকজন মিলে আমাদের গাড়ির উপর শঙ্খচিল স্টিকার লাগিয়ে তাদের দখলে নেওয়ার চেষ্টা করে।

আমরা সকল বাস মালিকরা মিলে আমাদের মালিক সমিতির সভাপতির মাধ্যমে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করেছি। ঢাকা-বেতকা পরিবহন মালিক সমিতির সভাপতি হাসান মাসুদ শিকদার বলেন, সকাল থেকেই বাস মালিকরা আমাকে ফোন দিয়ে জানায় সিরাজদিখান এলাকায় গাড়ি থামিয়ে আমাদের পরিবহনের উপর জোরপূর্বক শঙ্খচিল লেখা স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তীতে আমি খবর নিয়ে জানতে পারি বিএনপি নেতা দেলওয়ার ও তার লোকজন মিলে আমাদের গাড়িগুলোর উপর স্টিকার লাগিয়ে দখলে নেওয়ার চেষ্টা করছে। পরে আমি সকল মালিকদের সাথে আলোচনা করে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করি। এবিষয়ে জানতে অভিযুক্ত জেলা বিএনপি আহবায়ক সদস্য দেলোয়ার ভূইয়ার মুঠোফোনে একাধিক বার কল দেওয়া হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।মুন্সীগঞ্জ জেল বিএনপি সদস্য সচিব কামরুজ্জামান রতন বলেন, এই ধরনের অপকর্ম আমার দল ও আমি কখনোই বরদাস করবো না। ভুক্তভোগীরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে ডকুমেন্ট আমার কাছে পাঠালে। আমি দলকে জানিয়ে তাকে ২৪ ঘন্টার শোকজ লেটার দিব। অভিযোগ প্রমাণিত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com