1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ

মুন্সীগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা নৈশপ্রহরীকে গণধোলাই

অহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ পৌরসভার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ নৈশপ্রহরী আবুল হোসেনকে (৫৫) গণধোলাই দিয়েছেন এলাকাবাসী পরে পুলিশ তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে শহরের কোর্টগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণধোলাইয়ের এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান, গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে কোর্টগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতর চতুর্থ শ্রেনীর ছাত্রীৃকে ধর্ষনের চেষ্টা করে ওই নৈশপ্রহরী। আজ মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯ টার ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন বিদ্যালয়ের শ্রেনীকক্ষের ভেতর নৈশ প্রহরীকে আটকে গনপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নৈশ প্রহরীকে উদ্ধার করে ছাত্রীর বড় ভাই বলেন, ২৬ মার্চের উপলক্ষ্যে কুচকাওয়াজের রিহার্সেল করার জন্য আমার ছোট বোন সোমবার সকালে স্কুলে যায়। ওই সময় আমার বোনকে ধর্ষনের চেষ্টা করে। এরপর আমার বোন বাড়িতে চলে এসে ঘটনা খুলে বলে।অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে পৌছে এলাকাবাসীর হাত থেকে নৈশ্রপ্রহরীকে উদ্ধার করে। তিনি বলেন, এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com