1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ

মুন্সীগঞ্জে হেরোইন সহ আটক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড

মোঃ হোসাইন হাওলাদার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জে হেরোইন সহ আটক মামলার আসামি গোলাম হোসেন ওরফে গোলাম মোস্তফা (৪৩) নামের এক আসামীর ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারি বুলবুল আহমেদ।
আসামি গোলাম হোসেন ওরফে গোলাম মোস্তফা সদর উপজেলার খানকা দালাল পাড়ার মৃত হারুনুর রশিদের ছেলে।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১ টার দিকে সদর থানাধীন রেইডিং পার্টির সদস্যরা আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুকবাসপুর বছিরননেছা স্কুলের সামনে রাস্তা থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ পুরিয়া হেরোইন ওজন ১০ গ্রাম জব্দ করা হয়।
এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মোঃ হোসেন মিয়া বাদী হয়ে ওই একই তারিখে গোলাম মোস্তফাকে  আসামি শ্রেণীভুক্ত করে সদর থানায় মাদক আইনে মামলা করে।
মামলাটি  ৮ বছর আদালতে  চলমান অবস্থায় ৫ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারক এ রায় ঘোষণা করেন।
এ ব্যাপারে সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন বলেন, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সুকবাসপুর এলাকা হতে ৫০ গ্রাম হেরোইন সহ গোলাম মোস্তফা নামে এক আসামীকে  আটক করা হয়। এ ঘটনায় ৫ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ টাকা অর্থদণ্ড অনাদায় আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট পোষণ করছি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com