1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

মুন্সীগঞ্জে ১০৯ বোতল ফেন্সিডিল সহ ১০০ মামলার মাদক ধ্বংস

অহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের আদালতে চলমান ও নিষ্পত্তির ১০০ টি মামলার মাদক ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দক্ষিন পার্শ্বে এসব মাদক ধ্বংস করা হয়। এসময় আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক ও আলামত ধ্বংস কমিটির সভাপতি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের উপস্থিতিতে ১০০ টি মামলার মধ্যে ১০৯ বোতল ফেন্সিডিল, ২ হাজার ৫ শত ৭৩ পিচ ইয়াবা ট্যাবলেট, সাড়ে ৪ কেজি গাঁজা, ৭ ক্যান বিয়ার, ১০ লিটার চেলাই মদ ধ্বংস করা হয়। এসময় ফেন্সিডিল ও বিয়ার দা দিয়ে কুপিয়ে, ইয়াবা ও চোলাই মদ পানিতে ডুবিয়ে এবং গাঁজা আগুনে পড়িয়ে ধ্বংস করা হয়। এ ব্যাপারে আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই ইসফাত আরা খানম বলেন, আদালতের বিচারকের উপস্থিতিতে ১০০ টি চলমান ও নিষ্পত্তি মামলার আলামত ধ্বংস করা হয়েছে। এতে ১০৯ বোতল ফেন্সিডিল, ২ হাজার ৫ শত ৭৩ পিচ ইয়াবা ট্যাবলেট, সাড়ে ৪ কেজি গাঁজা, ৭ ক্যান বিয়ার ও ১০ লিটার চেলাই মদ ধ্বংস করা হয়েছে। এসময় আদালতের অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিল।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com