1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি প্রফেসর আব্দুল মান্নান স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জিয়ানগরে ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ চুড়ান্ত বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে আলোচনা চলছে এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ: ভারতের সংসদে কালো পোশাকে বিরোধী জোটের প্রতিবাদ ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এগুলো বিকৃত মানসিকতা: তাহেরী পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেপ্তার

মুম্বাইয়ে যোগ দিচ্ছেন সূর্যকুমার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৪৭৬ বার পড়া হয়েছে

গত বছর ডিসেম্বরে শেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলেছিলেন সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি করেছিলেন এই ফরম্যাটের শীর্ষ র‌্যাঙ্কিংধারী ব্যাটার।

তারপর গোড়ালির ইনজুরিতে ছিটকে যান, অস্ত্রোপচারও করা হয়। প্রায় চার মাস পর আবার মাঠে ফিরছেন তিনি, আইপিএল দিয়ে।

হারের হ্যাটট্রিক করা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এটা সুখবর। মঙ্গলবার পাঁচবারের সাবেক চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দিচ্ছেন সূর্যকুমার। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ছাড়পত্র নিয়ে শুক্রবার হার্দিক পান্ডিয়াদের ক্যাম্পে পা রাখবেন তিনি।

আগামী ৭ এপ্রিল বিকালে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মুম্বাইয়ের পরের ম্যাচ। হারের বৃত্তে ঘুরপাক থেকে থাকা দলটি জিততে মরিয়া। এই সময়ের মধ্যে সেশনগুলোতে সূর্যকুমারের ফিটনেস যাচাই করে তার একাদশে থাকার ব্যাপারে সিদ্ধান্ত নিবে ম্যানেজমেন্ট।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com