1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে প্রবাসীর বাড়ি ঘরে হামলা, নারীসহ আহত ৩

মোঃ মিজান
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে
কুমিল্লার মুরাদনগর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে সবুজ নামে এক সৌদি আরব প্রবাসীর বাড়ি ঘরে হামলা, ভাংচুড়, ও লোটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নারীসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। পরে প্রবাসী সবুজ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে মুরাদনগর থানায় একটি অভিযোগ দাখিল করেন।বৃহস্পতিবার বিকেলে উপজেলার জাহাপুর ইউনিয়নের কাচারীকান্দি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।আহতরা হলেন, কাচারিকান্দি গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে বাবুল মিয়া(৫৫), প্রবাসী সবুজ মিয়ার স্ত্রী মরিয়ম বেগম(২২) ও প্রবাসী সবুজের বোন রুমি বেগম(২৮)।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বের শত্রæতার জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে কাচারিকান্দি গ্রামের মৃত আলী আজগর মেম্বারের ছেলে আবদুর রব(৪৫) এর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্র নিয়ে প্রবাসী সবুজের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুড় চালায়। এ সময় বাড়িতে থাকা লোকজন এগিয়ে আসলে তাদের উপর হামলা চালিয়ে জখম করে এবং বাড়ি ঘরে লোটপাট চালিয়ে ৬ লক্ষ টাকা মূল্যে মালামাল, নগদ অর্থ, স্বর্ণ অলঙ্কার লোটকরে নিয়ে যায়।এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, এই ঘটনায় আমারা অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com