1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

মেসির ছেলের এক ম্যাচে ৫ গোল, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

নতুন মেসি—আর্জেন্টিনার তরুণ প্রতিভাবান প্রায় সব ফুটবলারকে নিয়েই বলা হয় শব্দযুগল। কিন্তু ব্রাজিলের উঠতি তারকা এস্তেভাও উইলিয়ানকে সেখানে আদর করে মানুষ ডাকতে শুরু করেছে মেসিনিও বা ছোট মেসি বলে। ব্রাজিলের ১৬ বছর বয়সী কিশোরের খেলার ধরন নাকি একদমই মেসির মতো। এ কারণেই তাকে এ নামে ডাকা!

তবে এবার ‘আসল ছোট মেসি’কেই বুঝি পেয়ে গেছে ফুটবল বিশ্ব। সেই আসল ছোট মেসি আর কেউ নয়, লিওনেল মেসির মেজ ছেলে মাতেও।যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন মেসি। স্বাভাবিকভাবেই তাঁর তিন ছেলে থিয়াগো, মাতেও আর চিরোও ক্লাবটির একাডেমিতে নাম লিখিয়েছে। ইন্টার মায়ামির বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলছে তারা। ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের সে রকমই এক ম্যাচে মাতেও পুরো ফুটবল বিশ্বেরই নজর কেড়েছে।

মায়ামির অনূর্ধ্ব–৯ দলের হয়ে খেলা সেই ম্যাচে মাতেও একাই করেছে ৫ গোল।সেই ম্যাচে মাতেওর খেলার ভিডিও দেখে যে কেউ হয়তো বলবে—এ তো দেখি একদম মেসির মতো! মেসির ট্রেডমার্ক ফ্রি–কিকের মতো ফ্রি–কিক থেকেও একটি গোল করেছে মাতেও। বক্সের বাইরে থেকে বাঁকানো সেই ফ্রি–কিকের গোল দেখে মুগ্ধ হবেন যে কেউ।

একটি গোলের পর তো বাবার বিখ্যাত উদ্‌যাপনও করেছে মাতেও। গোল করে সে অনেকটা দৌড়ে গিয়ে গ্যালারির দিকে ছুড়ে দিয়েছে উড়ন্ত চুমো। মেসির সঙ্গে মাতেওর অমিল হয়তো একটিই—মেসি বাঁ পায়ের খেলোয়াড় আর মাতেও ডান পায়ের। ফ্রিক–কিকসহ ৫টি গোলই মাতেও করেছে ডান পায়ে।মেসির ছেলেদের ফুটবল মাঠের কীর্তির জন্য ভাইরাল হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ১১ বছর বয়সী থিয়াগো মাঠে তার ফুটবল দক্ষতা দেখিয়ে ভাইরাল হয়েছে। এ মাসের শুরুর দিকে ইস্টার ইন্টারন্যাশনাল কাপে দুর্দান্ত এক গোল করে মায়ামির অনূর্ধ্ব–১২ দলকে শিরোপা জিতিয়েছে সে।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com