1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

মেহেরপুরে মােটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলীসহ ২ জন নিহ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে
মেহেরপুর পৌরসভাধীন বন বিভাগের সামনে  দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লোল (৪৭) ও আকমল হোসেন (২১) নামের দু‘জন নিহত হয়েছেন।
আজ (২৫ শে ২০২৫) মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর পৌর  শহরের ওয়াবদা সড়কের বন বিভাগের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লোল জেলার গাংনী উপজেল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একজন প্রকৌশলী ছিলেন। তিনি সদর উপজেলার গহরপুর গ্রামের হাসান আলীর ছেলে। অপর নিহত আকমল হোসেন মেহেরপুর শহরের শেখপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে এইচ এস সি পরীক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয়দের ভাষ্য মতে,  আকমল হোসেন গাংনীর দিক থেকে মেহেরপুর শহরের দিকে এবং মাহফুজুর রহমান কল্লোল মেহেরপুর শহর থেকে গাংনীর দিকে যাচ্ছিলেন। বন বিভাগের সামনে একটি প্রাইভেটকারকে ওভারটেক করার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুজনের লাশ ময়না তদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে নেয়া হয়েছে। ভর্তি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com