1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগাম জামিন পেলেন জামায়াতের এমপি আমির হামজা আর্থিক সংকটে পড়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পারস্য উপসাগর থেকে ভেসে আসবে আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ: ইরানের জেনারেল ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলা, জড়িতদের খুঁজতে পুলিশের তৎপরতা মাদারীপুরে,মাছ-মাংস ও সবজির বাজার উর্ধমূখী,ক্রেতাদের নাভিশ্বাস গভীর রাতে আগুনে ছাই ৫ দোকান—নিঃস্ব সিরাজগঞ্জের ব্যবসায়ীরা! সলঙ্গায় অভাবের সঙ্গে লড়াই করা এক যুবকের অনুপ্রেরণার গল্প

মোংলায় ইউএনওর অপসারণের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম।

মোঃ মহিম ইসলাম (বাগেরহাট)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

বুধবার(ফেব্রুয়ারি ১২) বিকাল ৫টায় মোংলা পৌরসভার সামনে বিক্ষোভ মিছিল করেছেন পৌর বিএনপি ও নাগরিক কমিটি। বিকালে পৌর বিএনপি ও নাগরিক কমিটির উদ্যোগে মোংলা পৌরসভার সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। এই বিক্ষোভ মিছিল মূলত আয়োজনের কারণ  মোংলা উপজেলা কার্যালয়ে আওয়ামীলীগের চেয়ারম্যানদের সাথে ইউএনও আফিয়া শারমিনের গোপন মিটিং বিষয়ে । এ সময় আওয়ামীলীগের নেতাদের আশ্রয়‌ ও প্রশ্রয়দাতা অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের অপসারণ দাবি করেন।

বিক্ষোভকারীরা বলেন, ইউএন‌ও আফিয়া শারমিন একজন আওয়ামীলীগের এজেন্ট । তিনি আওয়ামীলীগের নেতাদেরকে আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছেন। আজকেও উপজেলা কার্যালয় আওয়ামী লীগের চেয়ারম্যানদের নিয়ে গোপন মিটিং করেছেন। এ সময় তারা কিভাবে বিএনপি ও নাগরিক কমিটিকে মোংলা থেকে বিতাড়িত করা যায় এ বিষয়ে কথাবার্তা চলছিল।

৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাবার পর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আফিয়া শারমিন এখনও আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। এ উপজেলা নির্বাহী কর্মকর্তা এখনও আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে মিটিং করেন। আওয়ামীলীগের লোকদের সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন।

বিক্ষোভকারীরা সকলে  দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবি জানায়। এ সময়  বিএনপি ও নাগরিক কমিটির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিতি ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com