1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।। বার আউলিয়া ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটিতে বোর্ডের ‘বিদ্যোৎসাহী সদস্য’ মনোনীত হলেন বিএনপি নেতা সালাহ্উদ্দিন সোহেল।

মোংলায় বিএনপি প্রার্থীর বিরুদ্ধে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

মারুফ বাবু 
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে
বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন উপলক্ষে একই সময় সভা ডাকা, আচরণবিধি লঙ্ঘন, উস্কানিমূলক বক্তব্য ও তার অনুসারীদের দ্বারা সহিংসতার সম্ভাবনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জামায়াতের প্রার্থী। সোমবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে মোংলা প্রেস ক্লাব অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন জামায়াতে দাঁড়িপাল্লার প্রার্থী এ্যাড. মাও: আব্দুল ওয়াদুদ।
এসময় তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোংলার হেলিপ্যাড মাঠে আমাদের শেষ নির্বাচনী জনসভার নির্ধারন করা ছিল। আর ধানের শীষ প্রতীকের রামপালে জনসভা করার কথা। কিন্ত সেই রামপালের সভা বন্ধ করে একই সময় আমাদের জনসভার মাত্র ২০০ গজ দুরে বিএনপি জনসভা আয়োজন করেছে। এতে দুই প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা বলে আশংঙ্কা করছি।
এছাড়াও বিএনপি প্রার্থীর লাগামহীন, উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য, তাঁর অনুসারীদের সহিংস কর্মকাণ্ড নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে বলেও অভিযোগ করেন তিনি।
মোংলা-রামপালের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা প্রদানে চেষ্টা করা হচ্ছে বলে দাবী করছেন তিনি।
এছাড়া প্রতিপক্ষ প্রার্থীর লোকদের সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ড বর্তমান অন্তর্বর্তী সরকারের অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করছে। প্রশাসনকে নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান জামায়াতের এ প্রার্থী।
এসময় তিনি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা কামনা করেন এবং গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে সত্য ও বাস্তব তথ্য তুলে ধরার আহ্বান জানান।
সভায় উপজেলা জামায়াতে আমীর মাওলানা আবু হানিফ মল্লিক, নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ কোহিনুর সরদার, পৌর জামায়াতের আমীর এম, এ বারি, সেক্রেটারি এ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, পৌর নায়েবে আমীর মাওলানা মনিরুজ্জামান, শুরা ও কর্ম পরিষদ সদস্য মোঃ আনিসুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জহির উদ্দিন বাবর, পৌর যুব জামায়াতের সভাপতি মোস্তাইন মোল্লা, এনসিপির যুগ্ম মূখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com