1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

মোংলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার ওপর আওয়ামী লীগের দোসরদের হামলা,থানায় মামলা

শেখ মাসুম বিল্লাহ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে
মোংলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাসহ তিনজনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নামধারী সন্ত্রাসী বাহিনীর সদস্য বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা যুগ্ম আহ্বায়ক খালিদ শেখ (২৪) তার সঙ্গীদের নিয়ে ১৭ মার্চ বেলা ১১:৩০ টার দিকে মোংলা উপজেলা পরিষদের মসজিদের সামনে পাকা রাস্তায় পৌঁছালে হঠাৎ তাদের ওপর হামলা করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, মো. রিয়াজুল ইসলাম রিহাদের নেতৃত্বে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১৪-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা প্রথমে তাদের পথরোধ করে এবং হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় মো. রিয়াজুল ইসলাম রিহাদ ধারালো চাপাতি দিয়ে খালিদ শেখের মাথায় কোপ মারতে গেলে তিনি হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন, ফলে তার দুই হাতের তালু ও আঙুলে গুরুতর জখম হয়। এছাড়া, নাগরিক কমিটির প্রতিনিধি আবু হাসান শেখ (২৫) ও সদস্য আব্দুল্লাহ শেখ (৩৫) প্রতিরোধ করতে গেলে তাদেরও লোহার রড ও জিআই পাইপ দিয়ে আঘাত করা হয়। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা খালিদ শেখের পকেট থেকে জমির রেজিস্ট্রেশন ফি বাবদ রাখা ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। হামলার শিকার আল ইখলাখ নামে আরেকজনকে কিল, ঘুষি ও লোহার রড দিয়ে মারধর করা হয়।
স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তবে হামলাকারীরা হাসপাতালে পৌঁছেও ভুক্তভোগীদের ওপর দ্বিতীয় দফা হামলা চালায় এবং ৬০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল ভাঙচুর করে। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দাখিলের পর প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে হামলার সঙ্গে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো এলাকায় সক্রিয় থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com