বাসের সাথে মোটরসাইকেলে ধাক্কা লেগে নড়াইলের সাংবাদিক কাজী আশরাফ (৪৫) নিহত হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে ফরিদপুর ভাঙ্গা মনসুরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাজী আশরাফ লোহাগড়া উপজেলার লোহাগড়া পৌরসভার গুপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে।
নিহত সাংবাদিক কাজী আশরাফ দৈনিক ভোরের দর্পণ ও করতোয়া পত্রিকা এবং সাবেক এশিয়ান টেলিভিশন এর লোহাগড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে লোহাগড়া উপজেলার লোহাগড়া পৌরসভার গুপিনাথপুর গ্রামে থেকে কাজী আশরাফ এবং মাহামুদুর অনিক ঢাকা যাচ্ছিলেন মোটরসাইকেল যোগে পথিমধ্যে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার
খুলনা – ঢাকা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় দোলা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে আশরাফ এবং অনিক আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কাজী আশরাফের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো.সোহেল রানা মুঠোফোনে জানান, সকালে খুলনা – ঢাকা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় দোলা পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল দুই আরোহী আহত হন। পরে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর তিনি মারা যান বলে জেনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাংবাদিক কাজী আশরাফ এর মৃত্যুতে নড়াইলের কর্মরত সাংবাদিকরা শোক জানিয়েছেন


