1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি প্রফেসর আব্দুল মান্নান স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জিয়ানগরে ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ চুড়ান্ত বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে আলোচনা চলছে এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ: ভারতের সংসদে কালো পোশাকে বিরোধী জোটের প্রতিবাদ ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এগুলো বিকৃত মানসিকতা: তাহেরী পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেপ্তার

মোস্তাফিজ ছিলেন না, চেন্নাইও বোলিংয়ে পাত্তা পেল না

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৩৮৪ বার পড়া হয়েছে

টসের সময়ই চেন্নাই সুপার কিংস অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় বলছিলেন, ‘ফিজের না থাকা আমাদের জন্য বড় ক্ষতি।’ সানরাইজার্স হায়দরাবাদের মাঠে বোলিংয়ের সময় সেটিই কি টের পেল চেন্নাই?

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের সঙ্গে ভিসার আবেদন করতে আইপিএল ছেড়ে বাংলাদেশে এসেছেন, আবেদন প্রক্রিয়া শেষে পাসপোর্ট ফেরত পেলেই আবার ভারত যাবেন। ‘ফিজ’কে ছাড়া এবারের আইপিএলে আজই প্রথম খেলতে নামল চেন্নাই, হায়দরাবাদের মাঠে পাত্তা পেল না তাদের বোলিং। নিজেদের মাঠে চেন্নাইকে ১১ বল হাতে রেখেই ৬ উইকেটে হারিয়েছে হায়দরাবাদ।

মোস্তাফিজ তো ছিলেনই না, হালকা চোটের কারণে মাতিশা পাথিরানাকেও আজ পায়নি চেন্নাই। বোলিংয়ে তাই কিছুটা ধার হারিয়েছে চেন্নাই, সেটি পোষাতে ব্যাটিংয়ে আজ ভালো কিছু করতে হতো। কিন্তু আগে ব্যাট করে চেন্নাই তুলতেই পেরেছে ৫ উইকেটে ১৬৫ রান। কদিন আগে আইপিএল রেকর্ড ২৭৭ রান তোলা হায়দরাবাদের বিধ্বংসী ব্যাটিং লাইনআপের সামনে এ আর এমন কী!

ট্রাভিস হেড (২৪ বলে ৩১) আজ অত ঝড় তুলতে পারেননি। তবে ওপেনিংয়ে নেমে অভিষেক শর্মা ১২ বলেই ৩ চার আর ৪ ছক্কায় করেছেন ৩৭ রান! তৃতীয় ওভারেই দলকে ৪৬ রানে রেখে আউট না হলে অভিষেক কী করে ফেলতেন কে জানে!

তিনে নামা এইডেন মার্করামের ৩৬ বলে ৫০ রানের ইনিংস এরপর হায়দরাবাদের জয়ের ভিত গড়ে দিয়েছে। জিততে ১৯তম ওভারের প্রথম বল পর্যন্ত লাগলেও ইনিংসে কখনোই হায়দরাবাদ চাপে আছে বলে মনে হয়নি।

এর আগে চেন্নাইয়ের হয়ে শিভাম দুবে ২৪ বলে ৪৫ রান করেছেন। এর বাইরে ত্রিশের ঘরে গেছেন অজিঙ্কা রাহানে (৩০ বলে ৩৫) আর রবীন্দ্র জাদেজা (২৩ বলে ৩১)।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com