1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

ময়মনসিংহের ভালুকায় স্বামীর হাতে স্ত্রী হত্যার ঘটনায় আসামি গ্রেফতার

মাহাবুব আলম রাহাত
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

গত ০৬/০৬/২০২৫তারিখ সকাল অনুমান ১০:০০ঘটিকায় আসামি স্বপন মিয়া (৩৭) ভিকটিম সাবিনার(৩৫)কাছে বাড়ি যাওয়ার জন্য ৫০০(পাঁচশত) টাকা চান। তখন সাবিনা  তাকে টাকা দিতে  অস্বীকার করে। এ নিয়ে আসামি স্বপন মিয়া ভিকটিম এর মধ্যে ঝগড়া শুরু হয়। সাবিনা তখন ভাড়া বাসার রুমের ফ্লোরে বসা ছিল। এক পর্যায়ে আসামি স্বপন মিয়া ফ্রিজের পাশে থাকা শিল দিয়ে সাবিনার মাথায় জোরে কয়েকটা   বাড়ি মেরে বটি দা দিয়ে কুপ দেয়।ঘটনাস্থলেই সাবিনা মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই সাবিনা মারা যান। আসামি স্বপন মিয়া ভিকটিমের লাশ খাটের নিচে লুকিয়ে রেখে ভিকটিমের মোবাইল ফোন সাথে নিয়ে ঘরে তালা দিয়ে বাহিরে পালিয়ে যায়। তারপর আসামি সীডস্টোর থেকে ঈশ্বরগঞ্জ পরে তার মেয়ের বাড়ি হয়ে চরলক্ষ্মীপুর নান্দাইল চলে যায়। ঈদের পরদিন সাবিনার লাশ উদ্ধার হলে আসামীর ছোট ভাই আপন, মামাতো ভাই আইনুল সাবিনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছে সাবিনাকে মেরে ফেলার কথা স্বীকার করে। আসামে স্বপন মিয়া চর লক্ষীপুর নান্দাইল থেকে পালিয়ে গাজীপুর চলে যান। গত ৪-৫ দিন যাবত আসামি গাজীপুর ভাংনাহাটি এলাকায় লুকিয়ে ছিল। গত ১৩/৬/২০২৫ বিকেল ৫:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে ভাংনাাহাটি, শ্রীপুর, গাজীপুর থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আসামি ভিকটিম সাবিনা কে হত্যার কথা স্বীকার করে। ভালুকা মডেল থানার পুলিশের তদন্তে আসামি খুনের আলামত বের করে দেয়। আসামি কে ভালুকা মডেল থানা পুলিশের হেফাজতে ময়মনসিংহ কোর্টে  চালান করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com