1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

যশোরে কারারক্ষী পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা, কারারক্ষীর বিরুদ্ধে মামলা

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে
যশোরে কারারক্ষী পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক কারারক্ষীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জনমনে চাঞ্চল্য ছড়িয়েছে।
রোববার (২৯ জুন) যশোর সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন শহরতলীর শেখহাটি বাবলাতলা এলাকার বাসিন্দা শাহিনুর রহমান। মামলার আসামি মনিরামপুর উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত হাসেম আলীর ছেলে সোহাগ হোসেন, যিনি বর্তমানে সাতক্ষীরা জেলা কারাগারে কর্মরত আছেন।
আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা অভিযোগের প্রাথমিক গুরুত্ব বিবেচনা করে মামলাটির তদন্তের দায়িত্ব যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে দেন এবং দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা যায়, শাহিনুর রহমান ও আসামি সোহাগ হোসেন একই এলাকায় বসবাস করতেন। পরিচয়ের সুবাদে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। কারারক্ষী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর সোহাগ হোসেন জানায়, তিনি চাইলে ইচ্ছুক প্রার্থীদের চাকরি দিতে সহায়তা করতে পারেন। এ প্রস্তাবে বিশ্বাস করে শাহিনুর রহমান তার ভাগ্নি বর্ষা খানমকে চাকরি দেওয়ার জন্য প্রস্তুতি নিতে বলেন।
পরবর্তীতে, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি শাহিনুর রহমান ৩শ টাকার একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা করে সোহাগ হোসেনকে ১৫ লাখ টাকা দেন। চুক্তি অনুযায়ী তিন মাসের মধ্যে চাকরি না হলে ক্ষতিপূরণসহ পুরো টাকা ফেরতের কথা ছিল।
তবে নির্ধারিত সময়ের মধ্যে চাকরি না হওয়ায় শাহিনুর রহমান টাকা ফেরত চাইলে সোহাগ হোসেন নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ ২০ জুন টাকা ফেরতের বিষয়ে সোহাগের সঙ্গে যোগাযোগ করলে তিনি টাকা ফেরত দিতে অস্বীকার করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে প্রতারণার শিকার ভুক্তভোগী শাহিনুর রহমান আইনের আশ্রয় নেন। এখন বিষয়টির তদন্ত করছে ডিবি পুলিশ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com