1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

যশোরে গৃহবধূকে গলা কেটে হত্যা

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় রিক্তা বেগম (৪০) নামে এক নারীকে নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ঘটনার পরপরই পালিয়ে গেছে নিহতের স্বামী-সতিন ও তাদের ছেলে। নিহত নারী চৌগাছা উপজেলা সদরের ঢেঁকিপোতা গ্রামের রোকনুজ্জামানের দ্বিতীয় স্ত্রী। পুলিশের দাবি, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, ওই নারীকে প্রেম করে রোকন বিয়ে করে নিয়ে আসেন। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, মাস ছয়েক আগে কৃষক রোকনের সঙ্গে প্রেমের সূত্র ধরে রিক্তা বেগমের বিয়ে হয়। সতিনের সঙ্গে সম্পর্ক ভালো হলেও তার ছেলে বরকত এ বিয়ে মেনে নিতে পারেনি। বুধবার সকালে রোকন ও তার প্রথম স্ত্রী বাড়ির বাইরে গেলে বরকত তার সৎ মা রিক্তা বেগমকে গলা‌ কেটে হত্যা করে। রক্তমাখা অবস্থায় পালিয়ে যাওয়ার সময় প্রতিবেশীরা তাকে দেখে ফেলে। এরপর তারা রিক্তাকে ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, ঘটনার পর থেকে রোকন, তার প্রথম স্ত্রী ও ছেলে বরকত পলাতক রয়েছে। পুলিশ তাদের আটক করতে কাজ শুরু করেছে

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com