1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সোনাতলায় আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত যশোরে ডাকাতিয়া–সরিষাডাঙ্গায় দুর্বৃত্তের কোপে যুবক গুরুতর আহত, অবস্থা আশঙ্কাজনক জামালপুরে গভীর রাতে সাবেক কাউন্সিলর ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ ডাকাতি ফেনীতে হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব-এর ইফতার মাহফিলে সাংবাদিক ও বিশিষ্টজনের মিলনমেলা আওয়ামীলীগ সন্ত্রাসীদের হামলায় আহত-৩- ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলার ৩ নং কোলা ইউনিয়নের-৪-ওয়ার্ডে খালকোলা গ্রামে ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান, জরিমানা ২০ হাজার টাকা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে পাঁচবিবি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পত্নীতলায় নবনির্বাচিত এমপি এনামুল হকের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা

যশোরে ডাকাতিয়া–সরিষাডাঙ্গায় দুর্বৃত্তের কোপে যুবক গুরুতর আহত, অবস্থা আশঙ্কাজনক

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
যশোর সদর উপজেলার ডাকাতিয়া ও সরিষাডাঙ্গা এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হামলায় নাসিম (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত ১০টা থেকে ১২টার মধ্যে যেকোনো সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
আহত নাসিম ডাকাতিয়া গ্রামের বাসিন্দা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে সরিষাডাঙ্গা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় উপর্যুপরি কোপ দিয়ে তাকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। ঘটনাস্থল নির্জন হওয়ায় তাৎক্ষণিকভাবে কেউ বিষয়টি টের পায়নি।
মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, নাসিমের মাথায় গভীর ক্ষত রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা এখনো সংকটাপন্ন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
এ ঘটনায় ডাকাতিয়া ও সরিষাডাঙ্গা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহতের পরিবার দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com