1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক বিশ্বকাপ জিতেও মেসির জন্য কাঁদল কুবারসির মন ভারতের ককরোচ পার্টির সংসদ অভিমুখী মিছিলে পুলিশের লাঠিচার্জ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট বিশ্বকাপের উন্মাদনায় বিশ্ব অর্থনীতির ক্ষতি ১৭০০ কোটি ডলার মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিতে আহবান স্থানীয় সরকারমন্ত্রীর হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা অনিরাপদ পথ ব্যবহারের সময় হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

যশোরে ধান দ্রুত ঘরে তুলতে তোড়জোড়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৪৯৭ বার পড়া হয়েছে
 আগামী ৫ মে থেকে একটানা ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন খবরে ঝড়-বৃষ্টি থেকে রক্ষায় শতকরা আশি ভাগ পেকে যাওয়া ধান মাঠ থেকে কেটে ঘরে তুলতে আহবান জানিয়েছে কৃষি বিভাগ। যশোর সদর উপজেলা কৃষি অফিস এ ব্যাপারে কৃষকদের সতর্ক করে মাইকিংও করছে। এমন পরিস্থিতিতে দ্রুত ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকেরা।

যশোরে এবার ১ লাখ ৬০ হাজার ৭৮৫ হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ২১ হাজার ৭২৫ মেট্রিক টন। ইতোমধ্যে বেশির ভাগ মাঠের ধান কাটা হয়ে গেছে। কৃষকেরা বলছেন, আগামী ২-৩ দিন বৃষ্টি না হলে ক্ষেতের সব ধান তারা ঘরে তুলতে পারবেন। জাত এবং এলাকা ভেদে প্রতি বিঘায় (৩৩ শতক) ফলন হচ্ছে ২০ থেকে ২৮ মণ।


চৌগাছা উপজেলার পাশাপোল গ্রামের হাফিজুর রহমান বলেন, এবার আমি ৬ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছিলাম। ধানের আবাদ ভালো হয়েছে। আগামী ২-৩ দিন বৃষ্টি না হলে আশা করছি সব ধান ঘরে তুলতে পারবো। তবে বৃষ্টি হলে আমাদের অনেক ক্ষতি হবে।

চাষিরা আরও বলছেন, বৃষ্টি হলে ধানের ক্ষতি হবে। ঝড় এবং শিলা বৃষ্টি হলে ধান গাছ নুয়ে পড়বে। এতে বিছালি (খড়) পাওয়া যাবে না।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয় ১৮ হাজার ২০০ হেক্টর। চাষ হয়েছে ১৮ হাজার হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৯ হাজার ২০০ টন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. সুশান্ত কুমার তরফদার বলেন, এবার যশোরে ধানের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে যশোরে ৭০ ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। আগামী ৩-৪ দিন বৃষ্টি না হলে সব ফসল ঘরে উঠে যাবে।(সূত্র:স্পন্দন)
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com