যশোর শহরের পালবাড়ি এলাকায় নির্মাণাধীন একটি তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহত শ্রমিককে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা ১০ মিনিটের দিকে পালবাড়ি এলাকার বাসিন্দা আব্দুল্লাহর নির্মাণাধীন তিনতলা ভবনে কাজ করছিলেন কিবরিয়া (৩৭) নামে এক নির্মাণ শ্রমিক। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি ভবনের তিনতলা ছাদ থেকে নিচে পড়ে যান এবং গুরুতর আহত হন।
আহত কিবরিয়া পৈত্রিক বাড়ি চৌগাছা উপজেলার ষোলুয়াবাজার । তিনি ওই এলাকার গুলজার হোসেনের পুত্র এবং পেশায় একজন নির্মাণ শ্রমিক।
দুর্ঘটনার আহত হবার পর সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা দ্রুত তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় পর ঐ এলাকায় কর্মরত নির্মাণ শ্রমিকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। সংশ্লিষ্টরা নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।






