1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

যশোরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ অভিযোগে যুবক গ্রেফতার

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক আল আমিন উপজেলার লক্ষনপুর গ্রামের মৃত সলেমানের ছেলে। রাত নয়টায় নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। রোববার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, এ ঘটনায় ওই ভুক্তভোগির শ্বশুর বাদী হয়ে শার্শা থানায় মামলা করেছেন। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, তার ছেলে বিদেশে থাকেন। পুত্রবধু তার দুই সন্তান নিয়ে শার্শার খামারপাড়া গ্রামের নিজ বাড়িতে বসবাস করেন। আসামি আল আমিন বাদীর ছেলের বন্ধু ও তারা সম্পর্কে দেবর ভাবি। প্রায় তার বাড়িতে যাতায়াত করতেন আল আমিন। এরমাঝে তার পুত্রবধুর কাছথেকে ২০ হাজার টাকা ধার নেন আল আমিন। ওই টাকা ফেরত দিতে গত ১৯ মার্চ রাত ১০ টায় বাড়িতে আসেন আল আমিন। কথাবার্তার এক পর্যায় আল আমিন তার পুত্রবধুর মুখ চেপে ধরে ধর্ষণ করে। এসময় পুত্রবধুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় আল আমিন। পরবর্তিতে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ আল আমিনকে আটক করে। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা গোড়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ আশরাফুল আলম জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে ভুক্তভোগিকেও আদালতে আনা হয়। তিনি বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন। উল্লেখ্য, এর আগে গত ২০১৮ সালে উপজেলার রঘুনাথপুর গ্রামে একই ঘটনায় আল আমিন জনতার হাতে আটক হয়। এবং স্থানীয় আওয়ামীলীগ নেতাদের নগদ দুই লক্ষ টাকা দিয়ে সে যাত্রা রক্ষা পায়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com