1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

যশোরে সাবেক এমপি শাহীন চাকলাদার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যশোর-৬ আসন কেশবপুরের আলোচিত সাবেক সংসদ সদস্য মো. শাহীন চাকলাদার ও তাঁর স্ত্রী ফারহানা জাহান মালার নামে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (১৭ মার্চ) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বলা হয়, শাহীন চাকলাদারের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৪২ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৬২৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাঁর ২৯টি ব্যাংক হিসাবে ৩৪১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৩৬৪ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার আত্মগোপনে আছেন। চলতি বছরের জানুয়ারি মাসে দুদকের অন্য একটি মামলায় শাহীন চাকলাদারকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com