1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

যশোরে হাসান বুক ডিপোকে ৫০ হাজার টাকা জরিমানা নকল গাইড বই বিক্রি অভিযোগ

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

অ্যাডভ্যান্স প্রকাশনির নকল গাইড বই বিক্রির দায়ে যশোরের হাসান বুক ডিপোকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে যশোর পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। সোমবার সমিতির নীতিমালা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেছেন সমিতির সভাপতি মাসুদুর রহমান। জানা গেছে, অ্যাডভ্যান্স পাবলিকেশনের অভিযোগের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে সমিতির নেতৃবৃন্দ হাসান বুক ডিপোতে অভিযান চালান। তল্লাশিতে ৫০টি নকল গ্রামার গাইড উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ৬ষ্ঠ শ্রেণির সলিউশনসহ ২৮টি, ৯ম শ্রেণির ৭টি এবং ১০ম শ্রেণির ১৫টি গাইড বই। এসব বই সাড়ে ৩শ’ থেকে সাড়ে ৬শ’ টাকায় বিক্রি হতো। নকল বইগুলো উদ্ধার করে সমিতির অফিসে জমা দেওয়া হয় এবং এ বিষয়ে অ্যাডভ্যান্স প্রকাশনির যশোর প্রতিনিধি একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ যাচাই-বাছাই শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সমিতির গঠনতন্ত্র অনুযায়ী হাসান বুক ডিপোকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সমিতির সভাপতি মাসুদুর রহমান জানান, সমিতির নীতিমালা অনুযায়ী, অভিযুক্ত প্রতিষ্ঠান চাইলে জরিমানার ২৫ শতাংশ পরিশোধ করে আপিল করতে পারবে

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com