1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

যশোর অভয়নগরে বিদেশ ফেরত যুবককে গলাকেটে হত্যা

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
আজ ১৫ জুন সকালে যশোরের অভয়নগরে নাউলী গ্রামের একটি মাছের ঘের থেকে বিদেশ ফেরত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হাসান শেখ অভয়নগর উপজেলার নাউলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ জানিয়েছে, হাসান শেখ দীর্ঘ ৮ বছর কুয়েতে প্রবাস জীবন শেষ করে আড়াই মাস আগে দেশে ফেরেন । ২ মাস আগে বিয়ে করেন তিনি। শনিবার প্রতিদিনের মত বন্ধুদের সাথে গভীর রাত পর্যন্ত আড্ডা দিচ্ছিলেন হাসান। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তার হদিস পায়নি। আজ ভোরে স্থানীয়রা মাছের ঘেরে তার গলাকাটা মরদেহ দেখতে পায়। থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, পূর্ব শত্রুতা কিংবা পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com