যান্ত্রিকতার ভীরে মৌলভীবাজার শহরের একটি প্রবাদ বাক্য ছিল।মৌলভীবাজার শহরে কোন ধরনের যানযট নেই। কিন্তু এখন আর সেই অবস্থায় নেই মৌলভীবাজার।
শহরের বিভিন্ন অলিগলিতে যেন যানযটের প্রতিযোগিতা। শহরের কুসুমবাগ এরিয়াতে সব সময় যানযট লেগেই থাকে। এতে করে কর্মব্যাস্ত মানুষজন কর্মস্তলে পৌঁছাতে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। শহরজুড়ে যেখানে সেখানে যানবাহন পার্কিং যেন নিয়মিত ব্যাপার হয়ে দাড়িয়েছে। শহরের ব্যাবসার কেন্দ্রস্থল বলে খ্যাত এম সাইফুর রহমান রোড(সেন্টাল রোড) এ বেশীর ভাগ সময় যানযটের কবলে পরতে হয় জনসাধারণের এবং উক্ত রোডে যেখানে সেখানে রাস্তার উপর গাড়ি পার্কিং চোখে পড়ে সব সময়।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেছেন, এতে করে দৈনিক অনেক ঝগরার সৃষ্টি হয়। শুধু তাই নয় যানযটের কবলে পড়ে অনেক প্রাণ অকালে ঝড়ে যায়। এম্বুলেন্স কে পড়তে হয় যানযটের কবলে।বড় রকমের সময়ের গোলকধাধায় পড়তে হয় স্কুল কলেজের ছাএছাএীদের।সাধারণ মানুষের মতে যেখানে সেখানে পার্কিং রোধ করলে হয়তো সমস্যার কিছুটা মুক্তি হবে।