1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।। বার আউলিয়া ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটিতে বোর্ডের ‘বিদ্যোৎসাহী সদস্য’ মনোনীত হলেন বিএনপি নেতা সালাহ্উদ্দিন সোহেল।

যুবককে হাত-পা বেঁধে মারধর

মোঃ হজরত আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘিতে বাড়ি থেকে কৌশলে ডেকে এনে হাত-পা বেঁধে মহিত হোসেন (২১) নামের এক যুবককে মারপিটের অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই যুবক কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটে উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামে। রোববার সকালে মহিত হোসেন বাবা আতোয়ার হোসেন বাদী হয়ে শাকিল, রকি সহ ৬ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২২জানুয়ারি) সকালে উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামে পরিকল্পিত ভাবে মহিতকে তার বসতবাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে যান একই গ্রামের মতিউর রহমান মুখিনের ছেলে শাকিল। পরে ওই গ্রামের বাসিন্দা রিদয়ের বাড়িতে নিয়ে গিয়ে মহিতের হাত-পা বেঁধে কয়েকজন মিলে দলবদ্ধ হয়ে লাঠি দিয়ে এলোপাথাড়ি ভাবে তাকে মারধর করে ঠোট, কান সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেন। কয়েকদিন পর তার শরীরে বিভিন্ন স্থানে ফুলতে শুরু করলে পরিবারের লোকজন তাকে নিয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবীতে আদমদীঘি থানায় ৬ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মহিতের বাবা আতোয়ার হোসেন।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্ত্তী জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com