1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

যুব বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

ওমর ফারুক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৫৬১ বার পড়া হয়েছে
চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ। এ, বি, সি ও ডি চারটি গ্রুপ থেকে তিনটি করে দল সুপার সিক্স নিশ্চিত করেছে। চারটি গ্রুপের শেষে থাকা চারটি দল ছিটকে গিয়েছে শিরোপার দৌড় থেকে। সুপার সিক্স রাউন্ডে কোন দল কাদের বিপক্ষে কখন মাঠে নামবে, সেই সূচি প্রকাশ করেছে আইসিসি।
গতকাল রোববার রাতে (২৮ জানুয়ারি) এক বিবৃতির মাধ্যমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের সূচি প্রকাশ করে আইসিসি। যুব বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী অংশগ্রহণকারী ১৬ দলের মধ্যে ১২টির জায়গা হয়েছে সুপার সিক্সে। ছয়টি দল নিয়ে দুটি গ্রুপ করা হয়েছে। বাংলাদেশ আছে গ্রুপ ওয়ানে। গ্রুপে মোট ছয়টি দল থাকলেও প্রতিটি দলের ম্যাচ দুটি। বাংলাদেশের সেই দুই প্রতিপক্ষ হচ্ছে পাকিস্তান ও নেপাল।
বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ জানুয়ারি, প্রতিপক্ষ নেপাল। আর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ৩ ফেব্রুয়ারি। প্রথমটি ব্লুমফন্টেইনে, পরেরটি বেনোনিতে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। কিন্তু, পরের দুই ম্যাচে যথাক্রমে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাপুটে জয় পায় রাব্বি-শিবলীরা। ২০২০ সালের পর ফের বাংলাদেশের সামনে সুযোগ শিরোপা পুনরুদ্ধারের। আগামী ৬ এবং ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল। ১১ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ফাইনাল ম্যাচ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com