1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

রংপুরে বাড়ছে ছিনতাই ছুরিসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার।

রাসেল রাণা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

রংপুরে ছুরিসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে এগারোটায় রংপুর মহানগরীর কামারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি শাহ আলম জানান, গ্রেপ্তারকৃতরা হলো আলমনগর এলাকার নিলয় হোসেন তনু এবং নিউ আদর্শ পাড়ার শাহারিয়ার সাহস। এছাড়াও সেখানকার একটি পুকুর থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। বুধবার ভোরে নগরীর মডার্ন থেকে দর্শনা রোডে যাওয়ার পথে শুঁটকি আড়তের সামনে রিকশা থামিয়ে গ্রেপ্তারকৃতরা দুটি মোবাইল ফোন, ব্যাংকের এটিএম কার্ড ও নগদ টাকা ছিনতাই করে। বৃহস্পতিবার সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, রংপুর কারমাইকেল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র মনিরুল ইসলাম মিরান (২৩) বুধবার ভোরে ঢাকা থেকে বাসে আসেন। ফজরের আজানের সময়ে রংপুর মডার্ন মোড়ে নেমে রিকশায় ভারতীয় নাগরিক সত্যমসহ (২১) রওনা করেন। বাস টার্মিনালের পাকা রাস্তায় “আশা” এনজিও’র আঞ্চলিক কার্যালয়ের সামনে ভোর ৫টায় তাদের রিকশা থামায় তিন মোটরসাইকেল আরোহী। এ সময় ছুরি দেখিয়ে তাদের সবকিছু নিয়ে নেয় তারা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com