1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরের বালারহাট ট্রাজেডি বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন: মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু আমার একটা ছাওয়াল আছে, আমাকে ক্ষমা করে দেন স্যার: আদালতকে সোহেল চীন-পাকিস্তান সীমান্তে শক্তি বাড়াতে শতাধিক রাফাল কিনছে ভারত বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ জিয়ানগরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার খুলনা জেলা পরিষদের উদ্যোগে ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সাইকেল বিতরণ

রংপুরে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হচ্ছে, জানালেন বিভাগীয় কমিশনার

মোঃকামাল উদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫১১ বার পড়া হয়েছে
রংপুরে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হচ্ছে বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। এটি বাস্তবায়ন হয়ে গেলেই রংপুর ও রাজশাহী বিভাগের শির্ক্ষাথীরা ডিপ্লোমা শেষ করে ঢাকার পরিবর্তে ঘরের কাছেই বিএসসি কোর্স সম্পন্ন করতে পারবেন।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
তিনি আরও বলেন, প্রতিটি জেলায় আরবি, চায়নিজ, জাপানি এবং কোরিয়ান ভাষা প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে গমনে ইচ্ছুক যুবকরা পছন্দমত ভাষা প্রশিক্ষন নিয়ে বিদেশে যেতে পারবে। এছাড়াও দিনাজপুরের সেতাবগঞ্জ চিনি কারখানা এ অর্থবছরেই চালু হবে বলে জানান।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, ২০টি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছিলেন তিনি। এরমধ্যে ০৮টির অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের কোন বিভাগে এতগুলো প্রস্তাব অনুমোদন পায়নি।
বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান, উপজেলা নির্বার্হী কর্মকর্তা আফছানা কাওছার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া পারভীন, বালিয়াডাঙ্গী থানার তদন্ত ওসি আব্দুল্লাহ আল মামুন শাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন।মতবিনিময় শেষে বালিয়াডাঙ্গীর হরিণমারী গ্রামে অবস্থিত ঐতিহাসিক সূর্যাপুরী আমগাছ পরিদর্শন করেন তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com