1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

রংপুরে র‌্যাবের পৃথক অভিযানে ধর্ষণ মামলার দুই আসামী গ্রেফতার

Md Motahar Hossain
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

রংপুর মহানগরীর সিও বাজার হতে ১জন এবং মিঠাপুকুর থানার অন্তর্ভুক্ত বৈরাগীগঞ্জ বাজার হতে ১জন সহ মোট ২ জন ধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। শনিবার ১২ এপ্রিল দুপুরে র‌্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ১১ এপ্রিল রাতে র‌্যাব-১৩ রংপুর সদর কোম্পানী ও সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের যৌথ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে রংপুর জেলার পীরগঞ্জ থানায় দায়ের করা ধর্ষণ মামলা নং-০১/৯২, তাং- ০১/০৩/২০২৫, ধারাঃ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোঃ/২০২০) এর ৯ (১) মামলার পলাতক আসামী মারুফ হাসানকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। গ্রেফতারকৃত আসামী মারুফ হাসান (২৫) মিঠাপুকুর থানাধীন চিথলী উত্তরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। অপর একটি অভিযানে র‌্যাব-১৩ রংপুর সদর কোম্পানীর একটি আভিযানিক দল শনিবার ১২ এপ্রিল বেলা পৌনে বারোটার দিকে রংপুর জেলার মিঠাপুকুর থানার মামলা নং-২৭, তাং-২০/০১/২০২৫, ধারাঃ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোঃ/২০২০) এর ৯ (১) মামলার পলাতক আসামীকে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন বৈরাগীগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন পলিপাড়া মাসিমপুর গ্রামের আলতাফ হোসেন এর ছেলে আতাউর রহমান (৪০)। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com