1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ

রংপুরে সেনাবাহিনীর পোশাকে ভুয়া মেজর সহ আটক ৫

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

রংপুরে সেনাবাহিনীর পোশাকে ফজলে রাব্বি (২৮) নামে এক ভুয়া মেজরকে আটক করেছে সেনাবাহিনী। এসময় আরও ৪ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকা থেকে জনগণের সহযোগিতায় তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুম। এসময় তার কাছ থেকে ভুয়া আইডি কার্ড, ৪টি মোবাইল ফোন, ওয়াকি-টকি, ইয়ামাহা মোটরসাইকেল, নগদ ২ লাখ ৯০ হাজার ৫৬৫ টাকাসহ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণামূলক বিভিন্ন কাগজপত্র সনদ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ওই ভুয়া মেজরের নাম মো. ফজলে রাব্বি ঠাকুরগাঁও জেলার মোকতার আলমের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষ সূত্রে জানা যায়, ঈদের বাজার করতে রংপুরের জাহাজ কোম্পানি মোড় সংলগ্ন রয়্যালটি মেগা মলে নেমে সেনাবাহিনীর পোষাকে মো. ফজলে রাব্বিসহ আরও বেসামরিক পোশাকে ৪জনকে দেখতে পান সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুম। এসময় তিনি ওই পোশাকধারীর পরিচয় জানতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে তাদের ধাওয়া করে ভুয়া সেনাবাহিনী বলে চিৎকার দিলে স্থানীয় জনগণ ভুয়া মেজর মো. ফজলে রাব্বিকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেন মো রাব্বি। পরে নিকটবর্তী সেনাক্যাম্প তাকে নেওয়া হলে এবং জিজ্ঞাসাবাদে সেনাবাহিনীর সদস্য না বলে জানান তিনি। পরবর্তীতে ভুয়া সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী মো. ফজলে রাব্বিকে সঙ্গে নিয়ে অভিযানে নামলে পালিয়ে যাওয়া আরও ৪ সদস্যকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে রাব্বি জানায় রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বেকার যুবকদের সেনাবাহিনীর চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা জানান তিনি। এদিকে ভুয়া মেজরকে আটকের ঘটনায় সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুমের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন উপস্থিত জনগণ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com