1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের নতুন কার্যকরী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

গোলাম আজম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে
রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের নবগঠিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬) রাতে রংপুর মহানগরীর সুমি কমিটির সেন্টারে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশরাফুদ্দৌলা আরজু, সভাপতি, রংপুর মহানগর দোকান মালিক সমিতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ লিটন পারভেজ, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন, রংপুর এবং জনাব মোঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক, রংপুর মহানগর দোকান মালিক সমিতি।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথিরা নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান এবং কর্মচারীদের অধিকার রক্ষা, ঐক্য ও সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান। বক্তারা বলেন, শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নবগঠিত কমিটি দায়িত্বশীলতার সঙ্গে সে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যসহ বিভিন্ন স্তরের দোকান কর্মচারী নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com