1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

রক্তাক্ত প্রবাসী আমির

ওমর ফারুক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই জুয়াড়ির হামলার শিকার হয়েছেন (ডুবাই) প্রবাসী মো. আমির হোসেন (৩১)। তিনি জেলা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে ভুক্তভোগী আমির হোসেন মডেল থানায় সুবিচার পেতে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
এর-আগে, বিকেলে উপজেলার লাহারকান্দি ইউনিয়নের (৫নং ওয়ার্ড) পশ্চিম সৈয়দপুর গ্রামের নরুল ইসলাম মেম্বারের বাড়ীর সামনে এ হামলার শিকার হন আমির হোসেন।
প্রবাসী আমির হোসেন পশ্চিম সৈয়দপুর গ্রামের ধনু মিয়ার ছেলে। হামলাকারীরা হলেন- একই গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মো. রনি (৩৭) ও মৃত ইব্রাহিমের ছেলে মনির হোসেন (৩৮)। তারা এলাকায় জুয়াড়ি ও খারাপ প্রকৃতির লোক হিসেবে পরিচিত।
ভুক্তভোগী আমির হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের জানান, পশ্চিম সৈয়দপুর গ্রামের ইব্রাহিমের স্ত্রী মনি বেগমের সঙ্গে তার (আমির) কথা কাটাকাটি হয়। ১৫ বছর পূর্বের একটি বিষয়কে কেন্দ্র করে আমির হোসেন ও মনি বেগমের মধ্যে কথা কাটাকাটি হয়। হঠাৎ পাশে থাকা দোকান থেকে উঠে এসে অভিযুক্ত রনি ও মনির হোসেন (প্রবাসী) আমির হোসেনকে এলোপাতাড়ি মারধর করে। এতে প্রবাসীর বাম-চোখের ওপরের অংশ ফেটে যায়। রনি ও মনির দিনে-রাতে ২৪টি ঘন্টায় জুয়ার আসর বসায় এলাকায়। এ ঘটনায় সঠিক বিচারের দাবি করছে প্রবাসী।
বিট পুলিশিং লাহারকান্দি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত (এ.এস আই) আশিকুর রহমান বলেন- রনি একজন চিহ্নিত জুয়াড়ি প্রধান। সম্প্রীতি তাকে মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। জামিনে এসে ফের জুয়ার আসর বসায় এলাকার বিভিন্ন নির্জন জায়গা।লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবু ছালাম সৌরভ বলেন- হামলার শিকার হয়ে আমির হোসেন নামে এক ব্যক্তি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। তার বাম-চোখের ওপরের অংশ ফেটে যায়। সেলাই করে দেওয়া হয়েছে।লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন- এবিষয়ে প্রবাসী একটি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com