1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

রাজগঞ্জে নকল স্পিরিট পানে দুইজনের মৃত্যু

Soufi Talukder
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় হোমিওপ্যাথি ঔষধের দোকান থেকে কেনা স্পিরিট জাতীয় পদার্থ পান করে দুইজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া বাজারে অবস্থিত ‘বাবু ডাক্তারের’ হোমিওপ্যাথি দোকান থেকে স্পিরিট কিনে পান করেন কয়েকজন। পরে সবাই অসুস্থ হয়ে পড়লে তিনজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান দৌলতপুর বাশঁতলা এলাকার কসাই আবুল কালাম (৪৫)। একই দিন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় দৌলতপুর মতি মার্কেট এলাকার ভ্যানচালক শাহ আলম (৪৩)-এর। চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন দৌলতপুর দক্ষিণপাড়ার পোস্ট মাস্টার আবু হানিফ (৩৫)। বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত হোমিও ব্যবসায়ী বাবু ডাক্তার পলাতক রয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com