1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি

রাজধানীর জুরাইনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আব্দুল্লাহ আল মামুন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

রাজধানীর কদমতলী থানার জুরাইন কমিশনার মোড় এলাকার একটি বাসা থেকে মুন্নি আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) রাতের দিকে মরদেহটি উদ্ধার করা হয় এবং পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) নুসরাত জাহান জানান, খবর পেয়ে জুরাইন কমিশনার মোড়ের খাজা বাকের রোডের ৯৯০ নম্বর বাসা থেকে মুন্নির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, প্রায় এক মাস আগে মামুন নামের এক ব্যক্তি মুন্নিকে স্ত্রী পরিচয়ে উক্ত বাসাটি ভাড়া নেন। রাতের কোনো এক সময় মুন্নি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com