1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

রাজনগরে তিনদিনব্যাপী ভূমি মেলার শুরু

দেওয়ান মাসুকুর রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি”-এই স্লোগান ও প্রতিপাদ্য নিয়ে রাজনগরে তিনদিনব্যাপী ভূমি মেলার শুরু হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালী ও এ মেলার উদ্বোধন করা হয়। রোববার (২৫ মে ২০২৫) সকালে রাজনগর ভূমি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা হাবিব শাপলা। সহকারী কমিশনার (এসিল্যান্ড) ফতেমা তুজ-জোহরার সভাতিত্বে অনুষ্টানে উপস্থিত ছিলেন কৃষি অফিসার আব্দুল্লাহ আল-আমিন, শিক্ষা অফিসার শরিফ মো: নিয়ামত উল্লাহ, গোলাম রাব্বি মিয়া, গণমাধ্যম কর্মী দেওয়ান মাসুকুর রহমান এবং উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ, ভূমি অফিসের কর্মকর্তা/ কর্মচারীগণ, সেবাপ্রার্থী ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। সঞ্চালনা করেন উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মো. সিতু বকত ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিজয় কৃষ্ণ শীল। ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা হাবিব শাপলা বলেন, দেশের ভূমিসেবার আধুনিক পদ্ধতি ও সেবা সম্পর্কে বিস্তারিত উল্লেখপূর্বক ভূমিমেলার ০৩ (তিন) দিন সকল ধরণের সেবা গ্রহণ ও সেবা পদ্ধতি জানার জন্য অফিস প্রাঙ্গনে সেবাবুথ খোলা রয়েছে। ভূমিমেলার কার্যক্রম আগামীকাল পর্যন্ত একটানা চলবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com