1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় লস্কর ফিলিং স্টেশনে অনিয়ম ও হামলার অভিযোগ, তদন্তের দাবি কলাপাড়া হাসপাতালে বিদ্যুৎ না থাকলে মোমবাতি রোগীদের একমাত্র ভরসা বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী, শিগগিরই দায়িত্ব গ্রহণ নেত্রকোনায় ৯৪০ পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলেদের বড়শিতে ধরা পড়ল কুমির মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে গণপিটুনি মসজিদের ইমামের কাছে যুবদলের দুই নেতার লাখ টাকা চাঁদা দাবি আওয়ামী ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে: তারেক রহমান সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

রাজশাহীর দুর্গাপুরে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

রাজশাহীর দুর্গাপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুর্গাপুর এনসিডিবি মার্কেটে বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভার সভাপতিত্ব করেন- দুর্গাপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আয়নাল হক। এসময় সভা সঞ্চালনা করেন দুর্গাপুর পৌর বিএনপির সদস্য সচিব আহমেদ রেজাউল করিম হক স্বপন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুর্গাপুর উপজোলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জুবায়ের হোসেন।সভায় উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা বিএনপির নেতা ও তরুণ সমাজের অহংকার সমাজসেবক দুর্গাপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. জার্জিস হোসেন সোহেল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয়, জেলা যুবদলের সদস্য মাহাবুর, জেলা যুবদলের সদস্য রেন্টু, জেলা যুবদলের সদস্য মো. মিনহাজ সরকার, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক আলাউদ্দিন ও উপজেলা শ্রমিকদের সদস্য সচিব মনসুর।এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষকদলের আহ্বায়ক হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল খালেক, দেলুয়াবাড়ি ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল সাত্তার, ঝালুকা ইউনিয়ন বিএনপি নেতা আমিন উদ্দিন, বিএনপি নেতা আলেক হাজি, বেলাল, মাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা সাইদুর রহমান, পৌর শ্রমিকদলের আহ্বায়ক মো. আবু কালাম, পৌর শ্রমিকদলের সদস্য সচিব রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, যুবদল নেতা মুক্তাদির হোসেন মন্টু, পৌর যুবদল নেতা জাকির হোসেন বাবলু, যুবদল নেতা নাইট, বাপ্পি, যুবদল নেতা আনারুল ইসলাম, পৌর ছাত্রদের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সোয়াদ, ছাত্রদল নেতা মনিরুল ইসলামসহ যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষদল, ছাত্রদল ছাড়াও পৌরসভা ও ইউনিয়ন এবংর ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com