1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজশাহীর দুর্গাপুরে বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

মনিরুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগ নেতা আকতার আলী ও সাইদুর রহমানের বিরুদ্ধে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছে দুর্গাপুর উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোমঙ্গলবার বিকেল ৪টায় দুর্গাপুর জিয়াচত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল উপজেলা চত্বর প্রদক্ষিণ করে থানার মোড়ে সমাবেশে পরিণত হয়।সমাবেশে বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জুবায়ের আহমেদ। তিনি বলেন, “বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির ঘটনায় আকতার আলী ও সাইদুর রহমানসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করে বিচার করতে হবে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।”বক্তব্যে পৌর বিএনপির সদস্য সচিব আহমেদ রেজাউল করিম হক স্বপন বলেন, “আওয়ামী সন্ত্রাসী বাহিনী গত ১৭ বছর ধরে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে। এই সন্ত্রাসী সংগঠনগুলোকে আইনের আওতায় আনা হোক। যদি আমাদের নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হয়, আমরা তা প্রতিহত করব।”উল্লেখ্য, গত ৪ আগস্ট আমগাছি বাজারে এক ছাত্র বৈষম্যের আন্দোলনে বিএনপির অংশগ্রহণ বন্ধ করতে আ.লীগ নেতারা খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। সেই বক্তব্যের ভিডিও ভাইরাল হলে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com