1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব: প্রবাসী কল্যাণমন্ত্রী মিঠাপুকুরের বালারহাট ট্রাজেডি বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন: মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা যথানিয়মে চলবে

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত যথারীতি চলবে। গরমের কারণে নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে আগামী ২ মে ক্লাস স্থগিত করা হয়েছে কিন্তু পরীক্ষা চলবে।
রবিবার (২১ এপ্রিল) দুপুরে রাবি উপাচার্যের উপস্থিতিতে হওয়া এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে।
অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে জানান, রাজশাহীর তাপমাত্রা এখনও কিছুটা সহনীয় পর্যায়ে আছে।সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বিশ্ববিদ্যালয়ের যে গ্রীষ্মকালীন ছুটি আছে তা আগামী ৩ মে থেকেই শুরু হবে। তবে ২ মে শুধু ক্লাস বন্ধ থাকবে কিন্তু যে বিভাগগুলোর পরীক্ষা আছে তা যথাসময়েই অনুষ্ঠিত হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে যেন ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকে।
দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল-কলেজগুলোতে ৫ দিনের ছুটি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসনও। এরপর থেকেই আলোচনা শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com