1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অপপ্রচার ও গুজব ছড়ানোর শীর্ষে রয়েছে জামায়াত-শিবির: নাছির উদ্দীন নাছির নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন ধামইরহাটে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন মহিপুরে দেড় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল

রাজাপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের পাকাপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় আরও একজনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অপরজনের মরদেহ পিকআপ ভ্যানের ভেতরে আটকে রয়েছে। উদ্ধার কাজ চলমান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভান্ডারিয়া থেকে রাজাপুরগামী একটি পিকআপ ভ্যানকে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের দ্রুতগতির একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক ব্যক্তি প্রাণ হারান। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল বলেন, “আহত ব্যক্তিকে হাসপাতালে আনার এক-দুই মিনিটের মধ্যেই তাঁর মৃত্যু হয়। তাঁর শরীরে গুরুতর আঘাত ছিল।”
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পিরোজপুরের উপসহকারী পরিচালক এবং ঝালকাঠির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মাদ সেলিম মিয়া “সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। পিকআপ ভ্যানের মধ্যে আটকে থাকা লাশ উদ্ধারে অভিযান চলছে।” দুপুর পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com