1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

রাণীশংকৈলে হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশন আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

রবিবার (১৫ জুন) বিকেলে গোগর পটুয়াপাড়া কাশিবাড়ি ফুটবল মাঠে ১৬ টি দলের অংশগ্রহণে আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন’র পৃষ্ঠপোষকতায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান। আনিসুজ্জামান রুলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন, টিএইচ আব্দুস সামাদ চৌধুরী, বিএনপি সভাপতি আতাউর রহমান, অফিসার ইনচার্জ তাজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন বলেন, এলাকার তরুণ সমাজকে নানা রকম অসঙ্গতিপূর্ণ কার্যকলাপ থেকে দূরে রাখতে একমাস যাবত এ খেলার আয়োজন করি। সফলভাবে শেষ করতে পেরে আপনাদের প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন করছি। শুধু খেলাধুলা নয় নানা রকম উন্নয়নমূলক কাজ করার পাশাপাশি আমি পীরগঞ্জ-রাণীশংকৈল -বাসী আপনাদের পাশে থাকতে চাই। এ সময় তিনি আরও বলেন, হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশন একটা অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য সমাজসেবা। এ প্রতিষ্ঠান প্রথম থেকেই বিভিন্ন ভাবে কাজ করে আসছে। এবং আগামীতেই বিভিন্ন কাজ করে অত্র এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে আপনাদের পাশে থাকবে বলে জানান তিনি। খেলায় নিদিষ্ট সময়ে গোল না হওয়ায় মাহিদ ফুটবল একাডেমি পীরগঞ্জকে ট্রাইবেকারে হারিয়ে এস এস স্পোর্টিং ৪ নং লেহেম্বা চাম্পিয়ন হয়।পরে অতিথিবৃন্দ জয়ী দলের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বসাক এবং খেলা ধারাভাষ্যকার হারুন অর রশিদ ও খেলা পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান বিপলু, জয়নুল আবেদিন প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com