1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী

রাণীশংকৈলে ২টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন ও আহত-১

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে
 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হাড়িয়া এলাকায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তপন রায় (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (২৫ জুলাই ) সকাল সাড়ে ১১টার দিকে রাণীশংকৈল-হরিপুর আঞ্চলিক মহাসড়কে হাড়িয়া মসজিদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেপরোয়া গতিতে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের দ্রুত উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মোটরসাইকেল আরোহী তপন রায়কে মৃত ঘোষণা করেন। আহত অন্য ২ জনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়। নিহত তপন রায় উপজেলার বলিদ্বারা এলাকার তেঘরিয়া গ্রামের রঞ্জিত রায়ের ছেলে। আহতরা হলেন, উপজেলার বাঁশবাড়ি গ্রামের জুলস অনন্ত রায়ের ছেলে ফুল চন্দ্র রায়(২৮) ও হরিপুর উপজেলার পতনডুবা গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুল আলিম (২২)। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com