1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব: প্রবাসী কল্যাণমন্ত্রী মিঠাপুকুরের বালারহাট ট্রাজেডি বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন: মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু

রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩৮.৭৬ শতাংশ

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৪৬৮ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনকারী সংখ্যা ছিল ৭৪ হাজার ৭৮৫ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৮ হাজার ৬০৭ জন শিক্ষার্থী। এতে পাশ করেছে ২৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী। গড় পাশের হার ৩৮ দশমিক ৭৬ শতাংশ।
বুধবার (১৩ মার্চ) বিকেল ৪টা ২০মিনিটে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ হওয়ার কথা জানান। ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা তাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল, বোর্ড ও পাশের সন ইনপুট দিয়ে ফলাফল জানতে পারবে।
তিনি বলেন, ‘এ’ ইউনিটের প্রথম শিফটে ১৮ হাজার ৬৯৬ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৭ হাজার ১২১ জন। পাস করেছে ৭ হাজার ৯০৯ জন শিক্ষার্থী। পাসের হার ৪৬ দশমিক ১৯ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৮২।
দ্বিতীয় শিফটে ১৮ হাজার ৬৯৬ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৭ হাজার ১৩৫ জন। পাস করেছে ৬ হাজার ৬৮০ জন শিক্ষার্থী। পাসের হার ৩৮ দশমিক ৯৮ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৭৬.৫০।
তৃতীয় শিফটে ১৮ হাজার ৬৯৬ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৭ হাজার ১৫৭ জন। পাস করেছে ৪ হাজার ৮১৬ জন শিক্ষার্থী। পাসের হার ২৮ দশমিক ০৭ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৮০.৫০।
চতুর্থ শিফটে ১৮ হাজার ৬৯৭ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৭ হাজার ১৯৪ জন। পাস করেছে ৭ হাজার ১৮৬ জন শিক্ষার্থী। পাসের হার ৪১ দশমিক ৭৯ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৮৮।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল www.admission.ru.ac.bd থেকে দেখা যাবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com