1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

রাবি রেজিস্ট্রারের বাসায় ককটেল নিক্ষেপ; অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা

ফজলে রাব্বি পরশ
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদের বাসায় ককটেল নিক্ষেপের ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাতনামার বিরুদ্ধে নগরীর মতিহার থানায় মামলা দায়ের করেছেন। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ওসি আব্দুল মালেক। এর আগে গত বুধবার মধ্যরাতে তার বাসায় দূর্বৃত্তরা একের পর এক ককটেল নিক্ষেপ করে। এ সময় বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। দূর্বৃত্তরা অন্তত ৪টি ককটেল নিক্ষেপ করে। সেসময় বাসার মধ্যে রাবি রেজিস্ট্রারের অসুস্থ পিতা, নারী ও শিশু অবস্থান করছিলেন। তবে কেউ হতাহত হননি। এ ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নিন্দা ও প্রতিবাদ জানাতে থাকেন। এ বিষয়ে অধ্যাপক ইফতিখারুল আলম মাসঊদ বলেন, আমার সঙ্গে কারো ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে, কিন্তু গভীর রাতে বাসায় হামলা করা ন্যাক্কারজনক। যারা হামলা করেছে তাদেরকে তো দেখিনি, তাই আমি অজ্ঞতনামা আসামি করে মামলা করেছি। আমার বিশ্বাস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের সনাক্ত করবেন। মামলার বিষয়ে নগরীর মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, স্যার বাদী হয়ে অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করেছেন, ঘটনাটি আমরা তদন্ত করছি, যত দ্রুত সম্ভব অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনবো। প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচন নিয়ে গত কয়েকদিন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল বিশ্ববিদ্যালয়টিতে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রুয়া নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com