1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

রামুতে ইয়াবাসহ দুই পাচারকারী আটক।

মোহাম্মদ মুবিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামুতে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রামু উপজেলার রাজারকূল ইউনিয়নের ঘোনার পাড়ার মৃত ভোলা বড়ুয়ার ছেলে বোধন বড়ুয়া (৩৪) এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়ার মুইং চা অং মার্মার ছেলে উসাই মং মার্মা (৪৩)। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম বলেন, বিকালে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মাদকের চালান লেনদেন সংক্রান্ত সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে আটকদের দেহ তল্লাশি করে ১৫ হাজার ইয়াবা পাওয়া যায়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এই কর্মকর্তা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com