1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিচারাধীন জমির ৫২ গাছ কেটে নেওয়ার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে নৈতিকতা ও সামাজিক সচেতনতায় ইমামদের ভূমিকা জোরদারের আহ্বান উল্লাপাড়ায় নদীতে গোসল করতে বৃদ্ধা নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ সদরের প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন রাজশাহী নগর উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানএর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অল্পের জন্য বাঁচলেন ইসরাইলি মেজর জেনারেল পীরগঞ্জ উপজেলা প্রধান মন্ত্রীর বিশেষ শিক্ষা বৃত্তি চেক হস্তান্তর বিতর্ক পেরিয়ে আরও শক্তিশালী রুমিন ফারহানা বগুড়ায় ইসলামী ব্যাংকে কলম বিরতি পালন

রাস্তার কাজ নিম্নমানের,সরকারের সুদৃষ্টি কাম্য

এম,এ,মান্নান
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে

নওগাঁ নিয়ামতপুর শ্রীমন্তপুর ইউনিয়ন অন্তর্ভুক্ত শালবাড়ী বাজারের মধ্য দিয়ে যে রাস্তা হচ্ছে তাতে রাস্তার আযুকাল কতদিন হবে তা বুঝা যাচ্ছে নিম্নমানের ইট দেখে।এমনিতেই ৩নং ইট তার পরও ইটের চেয়ে ইটের ধুলার পরিমান ই বেশি।মাঝে মধ্যে মাটি না খুড়ে শুধু উপরে ৩নং ইটের খোয়া সাজিয়ে রেখেছে।

স্থানীয় ইউ,পি সদস্য মোঃ আনিছার রহমানের কাছে সাংবাদিক টিম গেলে বলেন এ রাস্তার কাজ খুবই নিম্নমানের হচ্ছে।আমি ব্যাক্তিগত ভাবে এ নিম্নমানের কাজকে ধিক্কার জানাই আমি নিজে এ কাজে বাধা দেয়ার পরও কে বা কাহার ইন্দনে কাজ আবার শুরু হয়ে যায়।আমাদের মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায় এ গোটা বাংলাদেশ কে “স্মার্ট বাংলাদেশ”করতে।কিন্তু স্বার্থনেশী মহল যারা বাংলাদেশ কে ধ্বংস করতে চায় তাদের হাতে হাত মিলিয়ে আমাদের এ দেশকে সর্বনাসের দিকে ঠেলে দিচ্ছে।আমি এ মিরজাফরূেরকে চিহ্নিত করে বিচারের আওতায় না আনা গেলে দেশকে কোনদিন ই মুক্তির পথ দেখানো সম্ভব নয় বলে আমি মনে করি।

যে রাস্তা কার্পেটিং এর কাজ চলছে তা বেশিস্থায়ী হওয়ার কথা কল্পনা করা যায় না। যেখানে রয়েছে ভূ্মি অফিস (শ্রীমন্তপুর ও বাহাদুরপুর ইউনিয়ন)।এ অফিসে ২টি ইউনিয়ন এর জমির খাজনা-খারিজ সহ জমির বিভিন্ন সমস্যার সমাধান করা হয়।কিন্তু নাম মাত্র রাস্তাটি নির্মান করে জনগন কে আরও সমস্যায় পড়তে হবে বলে আমি মনে করি।যারা বা যাদের স্বার্থ হাসিলের জন্য নিম্নমানের রাস্তা হচ্ছে তাদের স্বার্থ হাসিল হওয়ায় বড় কথা।তারা এ টুকু ভাবে না নিম্নমানের রাস্তার কারনে দেশের অনেক ক্ষতি হয়ে যায়।কারন রাস্তাটি নষ্ট হয়ে গেলে আবার ও রাস্তাটি নির্মানে বহু টাকা ব্যয় হবে যা আমাদের এ সোনার বাংলাদেশ কে স্মার্ট বাংলাদেশ গড়তে খুব সমস্যার সম্মুখীন হতে হবে।আমার আকুল আবেদন স্থানীয় প্রশাসন দ্বারা রাস্তাটির কাজ পরিদর্শন করে অন্তত আমাদের এ সোনার বাংলাদেশের সোনার মানুষগুলোকে ক্ষতির সম্মুখীন হতে বাঁচাবেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com