জয়পুরহাট জেলার আমদই ইউনিয়নের অত্যান্ত ঘনবসতিপুর্ন একটি গ্রাম মাধাইনগর গ্রাম। সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন হলেও এখুনও বর্ষা কিংবা বৃষ্টি হলে কাঁদা মাটির কারনে সীমাহীন কষ্টে চলাফেরা করতে হয় এই গ্রামের লোকজনদের।
মাধাইনগর গ্রামে হিন্দু মুসলিম মিলে প্রায়১৮০০ জন বসবাস করে । কিন্তু তাদের চলাচলের এই রাস্তাটি দ্বীর্ঘদিন যাবত চলাচলের অনুপযোগী রয়েছে।
স্হানীয় একাধিক ব্যাক্তিদের সাথে কথা বলে জানা যায় স্হানীয় প্রশাসন বরাবর তাঁরা একাধিকবার যোগাযোগ করেও এই রাস্তার বিষয়ে তাঁরা কোন পদক্ষেপ না নেওয়াই তাঁরা সীমাহীন কষ্টে চলাফেরা করে আসতিছে। বিশেষ করে এই গ্রামের শিক্ষার্থীদের স্কুল কলেজে যেতে ব্যাপক কষ্ট করতে হয়, সেই সাথে এই রাস্তা দিয়ে গাড়ী চলাচলের অনুপযোগী হওয়াই রোগীদের ব্যাপক কষ্ট পেতে হচ্ছে।
স্হানীয় প্রশাসন এবং সরকারের কোন সাহায্য সহায়তা না হওয়াই অবশেষে আগামী দিনে রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে ছুটে চলা বাংলাদেশ জামায়াতে ইসলামী এই রাস্তা সংষ্কারের মতো বিশাল উদ্দ্যেগ বাস্তবায়ন করে আসতিছে ।
তারই ধারাবাহিকতায় মাধাইনগর রাস্তা সংষ্কার উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আগামী দিনে জয়পুরহাট ০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ফজলুর রহমানের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট সদর উপজেলার নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ান,ইউনিয়ন সেক্রেটারি নাহিদুল ইসলাম নাহিদ,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি জনাব আনিছুর রহমান,জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি আব্দুল মজিদ, ওয়ার্ড সেক্রেটারি হাফেজ মিনহাজুল সহ স্হানীয় নেতৃবৃন্দু ও গ্রামবাসী।
জামায়াত নেতারা তাঁদের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করেনযে জামায়াতে ইসলামীর কর্মসূচির একটি অংশ রাষ্ট্র সংস্কার, তারই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী শুধু মাধাইনগর গ্রামেই নয় বরং আমদই ইউনিয়নের প্রতিটি গ্রামে সংগঠন সম্প্রসারণের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে রাস্তা মেরামতের কাজ করে যাচ্ছে।
জামায়াত নেতারা বলেন আগামীদিনে যদি জনগণ তাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করেন তাহলে তাঁরা অন্যান্য উন্নয়ন মুলক কাজের পাশাপাশি রাস্তা সংষ্কারেও ব্যাপক ভুমিকা রাখবে বলে তাঁরা উপস্থিত জনগণদের কথা দেন।