1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী

রায়পুর সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

মোঃ লিটন হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরজেলা রায়পুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল একজন ও তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ২৫ জুন বুধবার রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভুঁইয়ারাস্তা এলাকায় রাত ৮টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার সময় রায়পুর থেকে মোটরসাইকেলে করে বাসাবাড়ি দিকে যাচ্ছিলেন রাব্বি হোসেন ও তারেক হোসেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এছাড়া অটোরিকশার চালক মো. শাহ আলম (পিতা: কাওসার আহমেদ, গ্রাম: বামনী) ও যাত্রী মো. হুমায়ুন হোসেন (পিতা: হাসান উল্লাহ, গ্রাম: বামনী) গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ডিউটিরত ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. সোহেল রানা জানান, গুরুতর আহত অবস্থায় আসা মো. রাব্বি হোসেন (পিতা: সবুজ হোসেন, গ্রাম: মধুপুর) কে মৃত ঘোষণা করা হয়। তার সহযাত্রী তারেক হোসেন (পিতা: সেলিম হোসেন, গ্রাম: সোনাপুর) মাথায় গুরুতর আঘাত পান এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। এলাকাবাসীরা জানান, ভুঁইয়ারাস্তা এলাকায় এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে এবং কয়েকজনের মৃত্যু হয়েছে। এই স্থানটিকে দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করার দাবি জানিয়েছেন তারা। রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব নিজাম উদ্দিন ভুঁইয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com