1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জে রবিন ট্যাক্স গ্রুপে শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে সহিংসতা ও রাস্তা অবরোধ

Md Imon
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে **রবিন ট্যাক্স গ্রুপ**-এর শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্তের প্রতিবাদে আজ (৯ এপ্রিল) বুধবার সকাল ১১ টার দিকে রাস্তায় নেমে সহিংস ঘটনার জন্ম দেয়  শ্রমিকরা।
গতকাল (৮ এপ্রিল) রবিন ট্যাক্স গ্রুপ কর্তৃপক্ষের শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকরা রূপগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে তারা রাস্তা ছেড়ে দিলেও আজ সকালে পুনরায় রাস্তায় গাছ ফেলে, টায়ার আগুন জ্বালিয়ে ও পাথর নিক্ষেপ করে অবরোধ তৈরি করেন।
এ সময় পুলিশ, সেনাবাহিনী  **যৌথ বাহিনী** ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
শ্রমিকরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি অবৈধভাবে বহু কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করেছে।পুলিশ এবং যৌথ বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে এবং রাস্তা চলাচলের পরিবেশ তৈরি হয়।
রাস্তা অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়ক  **তীব্র যানজট** তৈরি হয়, যানবাহন আটকে থাকায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।
স্থানীয় দোকানপাট ও ব্যবসায়ীরা অস্থির পরিস্থিতির কারণে তাদের কর্মকাণ্ড বন্ধ রাখতে বাধ্য হন।
রবিন ট্যাক্স গ্রুপের শ্রমিকদের এই অসন্তোষ দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। শ্রমিক-কর্মকর্তা আলোচনা ও প্রশাসনের মধ্যস্থতায় সংকট নিরসনের দাবি স্থানীয়দের।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com