1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

র‍্যাবের এ এস পি পলাশের মরদেহ উদ্ধার চিরকুটে যা লেখা ছিল

Asikul Islam Reson
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৪৪৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের চান্দগাঁও র‌্যাব-৭ ক্যাম্প থেকে পলাশ সাহা (৩৭) নামের এক র‌্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টায় তার মরদেহ পুলিশ উদ্ধার করে। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। পলাশ সাহা সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে র‌্যাব-৭-এ কর্মরত ছিলেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ৩৭তম ব্যাচের কর্মকর্তা। পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন। র‌্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলার নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই সময় তার কক্ষ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। চিরকুটে লেখা, ‘আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না; আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।’ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় এএসপি পলাশ সাহার লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।’ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘র‌্যাব-৭-এ কর্মরত এএসপি পলাশ সাহাকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com